October 4, 2026, 12:08 am
সর্বশেষ সংবাদ:
অলিম্পিকে আর্চার কুমকুম পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’ ৪৪ উদ্ভাবন পেল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন পুরস্কার রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১ নতুন মাছ থেকে পোষা ড্রাগন, এআই বানাচ্ছে নতুন নতুন প্রাণী রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে ককপিটে সহকারী পাইলটের হামলা, ১২ মিনিটের লড়াইয়ে বাঁচল ১৭৪ প্রাণ ছেলে-পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন? মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

ড্রোন ও ক্ষেপণাস্ত্র আতঙ্কে সৌদি আরবে সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : Friday, March 13, 2026
  • 115 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শুক্রবার (১৩ মার্চ) রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারের দিকে এগিয়ে আসা একটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় এবং বিভিন্ন অঞ্চলে আরও ১১টি ড্রোন ধ্বংস করা হয়।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সাম্প্রতিককালে সৌদি আকাশসীমায় প্রবেশ করা ২৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ছোঁড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে। একই দিনে পূর্বাঞ্চলীয় প্রদেশে ৩৩টি ড্রোন, শায়বাহ তেলক্ষেত্রে ১৭টি ড্রোন এবং রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারের দিকে আরও একটি ড্রোন ধ্বংস করা হয়েছে।

সিভিল ডিফেন্স আল-খারজে জরুরি সতর্কবার্তা জারি করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে। তারা মানুষকে ঘটনাস্থলে সমবেত না হতে, ছবি তোলা থেকে বিরত থাকতে এবং বিপদজনক এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

সৌদি সরকার উল্লেখ করেছে, এ হামলা ইরানের পক্ষ থেকে একটি উসকানিমূলক পদক্ষেপ এবং এটি অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর প্রভাব ফেলতে পারে। তারা বলেছে, এমন আচরণ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তি ও ভালো সম্পর্ক রক্ষার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com