October 4, 2026, 12:08 am
সর্বশেষ সংবাদ:
অলিম্পিকে আর্চার কুমকুম পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছি’ ৪৪ উদ্ভাবন পেল বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন পুরস্কার রাতে ‘গরু চুরি’, সকালে পাশের গ্রামের বউভাত থেকে আটক ১ নতুন মাছ থেকে পোষা ড্রাগন, এআই বানাচ্ছে নতুন নতুন প্রাণী রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে ককপিটে সহকারী পাইলটের হামলা, ১২ মিনিটের লড়াইয়ে বাঁচল ১৭৪ প্রাণ ছেলে-পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলের মাঠে কলাগাছ লাগালেন জমিদাতা মাল্টার দাম নিয়ে মন্ত্রীকে কথা বলতে হলো কেন? মিরসরাইয়ে স্টিল কারখানায় দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু

মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে মীজানুর রহমান আজহারীর সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 202 Time View

মালয়েশিয়ার ধর্মমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা মীজানুর রহমান আজহারী। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজ আদায়ের পর দেশটির ধর্মমন্ত্রী ড. জুল কিফলি বিন হাসানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে ধর্মীয় শিক্ষা, সমাজকল্যাণমূলক উদ্যোগ এবং মুসলিম সমাজের উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে হাসানাহ ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম, দাওয়াহ কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলাপ হয়। আলোচনায় মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টিও উঠে আসে।

মতবিনিময় সভায় মাওলানা আজহারী হাসানাহ ফাউন্ডেশনের চলমান কার্যক্রম সম্পর্কে ধর্মমন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, ইসলামের প্রকৃত শিক্ষা ছড়িয়ে দেওয়া, তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ফাউন্ডেশনটি বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগ পরিচালনা করছে।

ধর্মমন্ত্রী ড. জুল কিফলি উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং ভবিষ্যতে ইসলামি শিক্ষা ও সামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, জ্ঞানভিত্তিক ধর্মীয় শিক্ষা এবং ইতিবাচক সামাজিক উদ্যোগ মুসলিম সমাজকে আরও সুসংগঠিত ও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাক্ষাৎ শেষে সৌজন্য স্মারক বিনিময় করা হয়। এ সময় মাওলানা আজহারীকে ধর্ম মন্ত্রণালয় ভবনের একটি আর্টফ্রেম উপহার দেন ধর্মমন্ত্রী। অন্যদিকে হাসানাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মন্ত্রীকে একটি সম্মানসূচক উপহার দেন মাওলানা আজহারী।

এ সাক্ষাৎকে উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com