March 15, 2026, 12:53 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

মিডিয়া চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ডোনাল্ড ট্রাম্প

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 21 Time View

‘মিডিয়া বা সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পাঁচটি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল কিন্তু বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি।’

তিনি লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটি বিমান প্রায় কোনো ক্ষতি হয়নি। এগুলো এরই মধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে।’

ট্রাম্প আরও বলেন, ‘মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।’

অপরদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সতর্ক করে দিয়েছে যে—ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে নেতিবাচক বা সমালোচনামূলক সংবাদ পরিবেশনের কারণে সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। একইসঙ্গে তারা সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনেছে।

ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার গত শনিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, সম্প্রচার মাধ্যমগুলোকে অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে। অন্যথায় তারা তাদের লাইসেন্স হারাবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com