March 15, 2026, 12:55 pm
সর্বশেষ সংবাদ:
আপনারা কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করবেন না: ইউনিয়ন কর্মকর্তাদের হাসনাত এসএসসির প্রশ্নফাঁস ও নকল রোধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী ইসরায়েলের পর এবার ইউক্রেনেও হামলা চালানোর ঘোষণা ইরানের ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান সংসদে এ রাষ্ট্রপতির ভাষণ দেয়ার অধিকার নেই: ডা. তাহের ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার হরমুজ প্রণালী খোলা রাখতে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের যুদ্ধ কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ধ্বংস হতে পারে: ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

ট্রাম্পকে ‘প্রতারণার মাধ্যমে’ যুদ্ধে জড়িয়েছেন নেতানিয়াহু: ইরানি পার্লামেন্ট স্পিকার

Reporter Name
  • Update Time : Sunday, March 15, 2026
  • 7 Time View

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, চলমান যুদ্ধ প্রমাণ করেছে যে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো আঞ্চলিক দেশগুলোর জন্য নিরাপত্তা নয়, বরং হুমকি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মার্কিন ঘাঁটিগুলো কাউকে সুরক্ষা দেয় না—এগুলোই একটি হুমকি।’

তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন আঞ্চলিক মিত্রদের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বেশি গুরুত্ব দেয়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র “ইসরায়েলের জন্য সবাইকে বলি দেয় এবং ইসরায়েল ছাড়া অন্য কারও বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই।’

এর আগে আরেকটি পোস্টে গালিবাফ দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্ররোচিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তার মতে, নেতানিয়াহু ‘প্রতারণার মাধ্যমে’ ট্রাম্পকে এই যুদ্ধে জড়িয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com