আজ সকাল পৌনে ৯টায় গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
আজ সকাল পৌনে ৯টায় গুলশানে নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
এ কর্মসূচি উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দুস্থ-অসহায়দের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন। তারপর সাহাপাড়া খাল খনন অনুষ্ঠানস্থলেই আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন। জনসভা শেষে তিনি দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।
বিকেল ৪টায় সার্কিট হাউসে উপস্থিত ও নামাজের বিরতির পর বিকেল ৫টায় গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। তারপর রাতেই সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন
আগামী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেন।
আতিকুর রহমান রুমন জানান, আজ (গতকাল) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ।
পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার
দেশের ১২টি সিটি করপোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকেল সাড়ে ৩টায় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও অন্য সিটি করপোরেশনের প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দেশের শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে তাঁদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন।