ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ
Reporter Name
Update Time :
Monday, March 16, 2026
64 Time View
ইরানকে পরাজিত করার ট্রাম্পের দাবি ‘হাস্যকর’: বাঘের কালিবাফ
ডোনাল্ড ট্রাম্পের ইরানকে পরাজিত করার দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রোববার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্বালিবাফ লিখেছেন, ‘গত দুই সপ্তাহে তিনি ৯ বার দাবি করেছেন যে তিনি আমাদের ‘পরাজিত’ করেছেন, হাস্যকর’। সাবেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার কালিবাফ ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন দাবিকে খণ্ডন করে নিয়মিত অনলাইনে পোস্ট করে আসছেন। কালিবাফ বলেন, আঞ্চলিক বিভিন্ন দেশে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় ইরান সফলভাবে হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, পারস্য উপসাগরে ইরানের বিরুদ্ধে লড়াই করতে আরও সেনা পাঠানোর যে কোনো পরিকল্পনা হবে ‘পদাতিক...
89
ডোনাল্ড ট্রাম্পের ইরানকে পরাজিত করার দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ।
রোববার নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্বালিবাফ লিখেছেন, ‘গত দুই সপ্তাহে তিনি ৯ বার দাবি করেছেন যে তিনি আমাদের ‘পরাজিত’ করেছেন, হাস্যকর’।
সাবেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার কালিবাফ ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন দাবিকে খণ্ডন করে নিয়মিত অনলাইনে পোস্ট করে আসছেন।
কালিবাফ বলেন, আঞ্চলিক বিভিন্ন দেশে থাকা গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় ইরান সফলভাবে হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, পারস্য উপসাগরে ইরানের বিরুদ্ধে লড়াই করতে আরও সেনা পাঠানোর যে কোনো পরিকল্পনা হবে ‘পদাতিক বাহিনীকে মাংস পেষণযন্ত্রে নিক্ষেপ করার’ মতো।