ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির
Reporter Name
Update Time :
Tuesday, March 17, 2026
62 Time View
ইসরায়েলের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার দাবি আইআরজিসির
ইসরায়েলের সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের ৫৬তম দফা হামলার অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফায়েলের স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে। এ ছাড়া আইআরজিসির ড্রোন ইউনিট ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে সশস্ত্র বিরোধী গোষ্ঠীর অবস্থানেও আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।
85
ইসরায়েলের সামরিক স্থাপনা ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান সংঘাতের ৫৬তম দফা হামলার অংশ হিসেবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাফায়েলের স্থাপনাগুলো লক্ষ্য করে আঘাত হানা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
এ ছাড়া আইআরজিসির ড্রোন ইউনিট ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে সশস্ত্র বিরোধী গোষ্ঠীর অবস্থানেও আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।