March 24, 2026, 4:03 pm
সর্বশেষ সংবাদ:
নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী, ওসি বলছে পুরনো ভিডিও! ‘এবারের ঈদে লঞ্চযাত্রায় সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে’ আগামী দিনগুলোতে যুদ্ধের নতুন চমক দেখাবে ইরান: আইআরজিসি আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করবো: ট্রাম্প ‘কোনো হাসপাতাল সক্ষমতার বাইরে গিয়ে কাজ করলে লাইসেন্স বাতিল হবে’ যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটছে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী মানুষ আতঙ্কে পাম্পগুলোতে হুমড়ি খেয়ে পড়ায় সংকট শুরু হয়েছে: জ্বালানি মন্ত্রী ইতিহাসের শিক্ষা বর্তমান সরকার লাগাতার চর্চা করবে: তথ্যমন্ত্রী আমি শুক্রবারে জুমা পড়ি, সোমবার শিবের পূজা করি জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ গ্রহণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ভুল ধরিয়ে দিন, বিরোধী দলকে পানিসম্পদমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 14 Time View

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন, তারা যেন আমাদের ভালো কাজগুলো অ্যাড্রেস করেন। আমরা যে শতভাগ ভালো কাজগুলো করতে পারবো, তাও তো না। ভুল ধরিয়ে দেন। জামায়াতের আমির আমাদের খাল খনন কর্মসূচিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় আন্দোলন করতে গিয়ে গুম-খুনের শিকার নেতাকর্মীদের সম্মানে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক।

মন্ত্রী বলেন, একমাসের মাথায় আমরা আপনাদের মুখোমুখি। ১২ ফেব্রুয়ারি নির্বাচন, ১৭ ফেব্রুয়ারি আমাদের শপথ হয়েছে। আজ ১৯ মার্চ এক মাস পার হয়েছে। এই একমাসে সরকার দেশের জন্য, দেশবাসীর পাশে কিভাবে দাঁড়িয়েছে তা ব্যাখ্যা করে আপনাদের সামনে বলার প্রয়োজন নেই। আপনারা খুবই সচেতন, সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সবকিছুই দৃশ্যমান৷ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাজগুলোও খুবই দৃশ্যমান৷

পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা নির্বাচন করেছি, এমপি হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাশ করার মাধ্যমে আমাদের শপথ নিতে হবে এ ধরনের আলোচনা কখনো ছিল না এবং নাইও। কিন্তু ‘হ্যাঁ’ যেহেতু জয়যুক্ত হয়েছে, বিজয় হয়েছে, অটোমেটিক পার্লামেন্টে এই বিলটা উত্থাপনের মধ্য দিয়ে ‘হ্যাঁ’ কার্যকারিতা শুরু হয়ে যাবে। তার মানে সংবিধানের মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকবে।

তিনি বলেন, যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়ার পর সেটা কখনো নেগেটিভ হবে কখনো পজিটিভ হবে।

এ্যানি বলেন, ‘ফ্যামিলি কার্ড’, অনেকেই মনে করেছেন নির্বাচনের জন্য আমরা বলেছি। রাজনৈতিক কারণে আমাদের প্রতিপক্ষ বলেছে, ফ্যামিলি কার্ড তারা দেবেন না, দিতে পারবেন না, দেওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে তারেক রহমান পাইলট প্রোগ্রাম হিসেবে তা দৃশ্যমান করে দিয়েছেন। আগামী মাসে ‘কৃষক কার্ড’আসছে।

তিনি বলেন, প্রত্যেকটা জিনিস প্রধানমন্ত্রী অ্যাড্রেস করছেন, রাষ্ট্রের কোথায় কখন কি দরকার। তিনি ছুটির দিনে ক্যাবিনেট মিটিং করছেন, অফিস করছেন। এই জিনিসগুলো যদি ৫ বছর অব্যাহত রাখতে পারি, তাহলে এই সুবিধা দেশবাসীই পাবে।

এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক শাহাবুদ্দিন শাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির এসইউএম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ ও জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com