July 2, 2026, 7:15 pm
সর্বশেষ সংবাদ:
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

যুদ্ধের আবহে ১৭৮ মার্কিন-ইসরায়েলি গুপ্তচর গ্রেফতারের দাবি ইরানের

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 46 Time View
56

তেহেরান: মধ্যপ্রাচ্যের যুদ্ধে ( Middle East War) বদলাচ্ছে একের পর এক চিত্র। সামনে আসছে একাধিক তথ্য। ইরানের ওপর যে হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চালায় এবং তাঁদের হয়ে যেসব গুপ্তচরেরা কাজ করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁদের। সূত্রের খবর ১৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র তরফে।

আইআরজিসি বলেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন কেন্দ্র এবং সামরিক তল্লাশিচৌকির ছবি ও অবস্থান মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠাচ্ছিলেন, যাতে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা যায়।

সূত্রের খবর গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক। তাঁদের কাছ থেকে অস্ত্র, অবস্থান শনাক্তকারী যন্ত্র (লোকেশন ফাইন্ডিং ডিভাইস), বিশেষ যোগাযোগ সরঞ্জাম ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ প্রায় অর্ধশত নেতৃস্থানীয় বেসামরিক ও সামরিক কর্মকর্তা নিহত হন। এ ছাড়া গত কয়েক দিনের হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিসহ কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা নিহত হন।

এসব কর্মকর্তার অবস্থানের তথ্য দেশের ভেতর থেকেই সরবরাহ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিষয়টিকে তেহরানের গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com