November 18, 2026, 8:19 am
সর্বশেষ সংবাদ:
ট্রাম্প, পুতিন ও শি-র বৈঠক ইউরোপকে কেন উদ্বিগ্ন করছে? পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? ৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি

আকস্মিক পরিদর্শনে ট্রেনে রেল প্রতিমন্ত্রী, খোঁজ নিলেন যাত্রীদের

Reporter Name
  • Update Time : Friday, March 20, 2026
  • 109 Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) ট্রেন আকস্মিক পরিদর্শন করেছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে আরোহন করে চট্টগ্রাম যান তিনি। পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীন উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য জানান।

ট্রেন পরিদর্শনকালে রেলমন্ত্রী যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মতামত ও পরামর্শ শোনেন। এ সময় তিনি যাত্রীদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রতিমন্ত্রী রেল পরিষেবার মান বৃদ্ধির লক্ষ্যে আগামী দিনগুলোতে আরো কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় বর্তমান সরকারের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com