July 2, 2026, 1:52 pm

বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 50 Time View
57

যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় প্রথম জামায়াতে নামাজ আদায় করেন তিনি।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অমিত বলেন, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক সংকট চলছে। সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। এজন্য জনগণের সহযোগিতা জরুরি। সংকট মোকাবিলায় জনগণকে মিতব্যয়ী হতে হবে। কারণ, যুদ্ধ থেমে গেলেও যুদ্ধের ক্ষত বিশ্বব্যাপী ফুটে উঠবে। বিশ্বের মানুষের সংকট মোকাবিলার প্রস্তুতি রয়েছে। আমাদের সরকারও প্রস্তুতি নিচ্ছে। জনগণ হিসেবে আমাদেরও প্রস্তুত থাকতে হবে।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নামাজে অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী এসএম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

যশোর কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। দুটি জামায়াতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com