March 23, 2026, 7:48 pm
সর্বশেষ সংবাদ:
ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্রের আলো ছাড়া আর কোনো আলো থাকবে না

তিন দিনেই সব রেকর্ড ছাপিয়ে গেল ‘ধুরন্ধর ২’

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 12 Time View

বলিউডে নতুন ইতিহাস গড়ছে ‘ধুরন্ধর ২’। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে।

১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে প্রায় ৭৫ কোটি রুপি আয় করে আলোচনায় আসে ‘ধুরন্ধর ২’। মুক্তির দিনেই এটি প্রায় ১৬৫ কোটি রুপির ওপেনিং পায়। দ্বিতীয় দিনে আয়ে কিছুটা কমতি থাকলেও তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়িয়ে রেকর্ড গড়ে।

শনিবার একদিনে ভারতে ১১৩ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ একদিনের আয়ের নজির গড়েছে ছবিটি। তিন দিনে ভারতের বাজারে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩৯ কোটি রুপি (নেট), আর গ্রস হিসেবে তা প্রায় ৪০৪ কোটি রুপি।

আন্তর্জাতিক বাজারেও সমান সাফল্য পেয়েছে ধুরন্ধর ২। বিদেশে ইতিমধ্যে প্রায় ১৬ মিলিয়ন ডলার আয় করেছে ছবিটি। সব মিলিয়ে বিশ্বজুড়ে তিন দিনে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৫০১ কোটি রুপি।

ট্রেড বিশ্লেষকদের ধারণা, সপ্তাহান্তে ছবিটির আয় আরও বাড়তে পারে। এমনকি এক দিনে ১৩০ কোটি রুপির মাইলফলকও স্পর্শ করতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে প্রথম সপ্তাহান্তেই ৭০০ কোটির ঘরে পৌঁছানো এখন সময়ের অপেক্ষা।

এদিকে ইতিমধ্যেই ২০২৬ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি হয়ে উঠেছে ধুরন্ধর ২। এটি ছাড়িয়ে গেছে বর্ডার ২-এর ৪৭০ কোটির আয়। পাশাপাশি পেছনে ফেলেছে ওয়ার ও টাইগার থ্রি-এর মতো ছবিকেও। এমনকি শাহরুখ খান অভিনীত ডাঙ্কি-এর লাইফটাইম আয়ের রেকর্ডও অতিক্রম করেছে এটি।

ছবিতে রণবীর সিংয়ের পাশাপাশি অভিনয় করেছেন আর. মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদী।

উল্লেখ্য, এই সিরিজের প্রথম ছবি ধুরন্ধর বিশ্বজুড়ে প্রায় ১,৩০০ কোটি রুপির ব্যবসা করেছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় সিক্যুয়েলটিও নতুন রেকর্ডের পথে এগোচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: দ্য ওয়াল ও স্যাকনিল্ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com