November 18, 2026, 8:07 am
সর্বশেষ সংবাদ:
পারমাণবিক বিদ্যুৎ ক্লাবে বাংলাদেশ, বাণিজ্যিক উৎপাদন আগামী বছর তিন আলাদা উদ্দেশ্য নিয়ে এক টেবিলে ট্রাম্প, পুতিন ও সি, কী থাকতে পারে আলোচনায়? ৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি

কুমিল্লায় গেটম্যানদের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে: রেল প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, March 22, 2026
  • 100 Time View

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন গেটম্যানদের অবহেলায় ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। কুমিল্লায় বাস এবং ট্রেনের সংঘর্ষের ঘটনায় দুই গেটম্যানের অবহেলা রয়েছে। ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। তাছাড়া স্টেশন মাস্টারকেও শাস্তির আওতায় আনা হচ্ছে।

ঘটনা তদন্তের জন্য রেলওয়ের পক্ষ থেকে একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।

রোববার দুপুরে কুমিল্লার বাস ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করে মন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রতিটি বেরিয়ারকে অটোমেটিক সিস্টেমের আওতায় আনার চেষ্টা করছি। সেখানে নিরাপত্তাকর্মী থাকবে এবং ক্রসিং এর কাছাকাছি ট্রেন আসলে অটোমেটিক গেট গুলো বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এসব কাজ দ্রুত সম্পাদনের জন্য নির্দেশনা দিয়েছেন। এ সময় মন্ত্রী রেলের দুর্ঘটনা কমাতে রেল কর্তৃপক্ষ নানামুখী পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com