March 23, 2026, 9:15 pm
সর্বশেষ সংবাদ:
নিউইয়র্কে মর্মান্তিক বিমান দুর্ঘটনা: শেষ মুহূর্তে নিজেদের জীবন দিয়ে বহু যাত্রীর প্রাণ বাঁচালেন দুই পাইলট ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা ইরানের সরকার পতনে ট্রাম্প-নেতানিয়াহুকে হামলা চালিয়ে যাওয়ার অনুরোধ পাহলভির ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির সৌদি আরবে মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির জাপান গেলেন ড. ইউনূস সাগরে মাইন বসানোর হুমকি দিল ইরান, মিত্রদের ‘সমন্বয়’ করার পরামর্শ তেহরানের সঙ্গে ট্রাম্পের কোনো যোগাযোগ হয়নি, পাল্টা হুমকিতে ভয়ে ‘পিছু হটেছেন’: ইরানি মিডিয়া ইরানের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে: জ্বালানিমন্ত্রী

ভোট সুষ্ঠু হয়েছে তা বলিনি, দেশ সচল রাখতে ফল মেনে নিয়েছি: জামায়াতের আমির

Reporter Name
  • Update Time : Monday, March 23, 2026
  • 4 Time View

নিউজ ডেস্ক:
গত নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা সেটা বলিনি। তবে দেশের অচল অবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় গ্রামবাসী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “গত নির্বাচন সুষ্ঠু হয়েছে—আমরা তা বলিনি। তবে দেশের অচলাবস্থা এড়াতে এবং স্থিতিশীলতার স্বার্থে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি প্রধান বিরোধী দল বিএনপির উদ্দেশে বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, তাহলে মনে রাখবেন—সারাদেশের মানুষ এখন ‘জুলাই যোদ্ধা’। এই জাগ্রত জনতা আপনাদের ক্ষমা করবে না।”

তিনি আরও বলেন, “আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।”

জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এ চেতনায় উদ্বুদ্ধ মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা কোনো ধরনের বিচ্যুতি মেনে নেবে না।

এদিন নিজ এলাকায় ডা. শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের মুমিনছড়া চা বাগান এলাকায় শত শত নেতা-কর্মী তাকে স্বাগত জানান এবং একটি মিছিলের মাধ্যমে তার বাড়িতে নিয়ে যান।

পরে তিনি নিজ বাড়িতে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাধারণ সম্পাদক ইয়ামির আলীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com