March 25, 2026, 8:22 pm
সর্বশেষ সংবাদ:
প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান হরমুজ পার হলেই ২৪ কোটি টাকা টোল নিচ্ছে ইরান জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদসহ সরঞ্জাম উদ্ধার ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বললেন স্পেনের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে মোতায়েন হতে পারে ইউএস আর্মির এক হাজার সেনা যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ যুলঘাদর

ইসরায়েলকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন সামরিক জোটের আহ্বান ইরানের

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 20 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বাদ দিয়ে একটি নতুন আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক জোট গঠনের আহ্বান জানিয়েছে তেহরান। চলমান যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক বাস্তবতাকে নতুনভাবে বিন্যাস করছে বলে মনে করছে ইরান। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এক ভিডিও বার্তায় বলেন, ‘এখন সময় এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেরাই নেওয়ার এবং বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা একটি ‘নতুন পর্যায়’ তৈরি করেছে, যা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিচ্ছে।

জোলফাঘারি আরও বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক ঐক্য জরুরি।’

তার মতে, দীর্ঘদিন ধরে বহিরাগত শক্তির ওপর নির্ভরশীলতা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ব্যর্থ হয়েছে। তাই ধর্মীয় ও আঞ্চলিক বন্ধনের ভিত্তিতে একটি যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করা প্রয়োজন।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলার প্রেক্ষাপটে তেহরান এখন কৌশলগতভাবে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে। চলমান সংঘাতের মধ্যে ইরান ইতোমধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে এমন দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

প্রস্তাবিত এই জোট বাস্তবে গঠিত হবে কি না, তা এখনও অনিশ্চিত। কারণ মধ্যপ্রাচ্যের অনেক দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার ওপর নির্ভরশীল। তবুও বিশ্লেষকদের মতে, এই আহ্বান মধ্যপ্রাচ্যে নতুন ভূরাজনৈতিক বিভাজন এবং প্রতিযোগিতামূলক নিরাপত্তা কাঠামোর ইঙ্গিত দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com