October 5, 2026, 8:26 am
সর্বশেষ সংবাদ:
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মুখের কথায় পাঠানো যাবে জরুরি বিপদ বার্তা ভালুক থেকে বিশ্রামরত পেঁচার মুখ: ২০২৬ সালের সবচেয়ে মজার ১০টি প্রাণীর ছবি ক্যারিয়ার নিয়ে সুন্দর পিচাইয়ের পরামর্শ ফিলিস্তিনের শিশুরা নিজেদের স্বপ্নের কথা জানাচ্ছে ছবি এঁকে বিশ্ব শিক্ষক দিবস: আজ ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা ১৬ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউএন দ্যা ডিসেন্টের ফ্যাক্ট চেক: ট্রাম্পের ছবি কেন প্রায় একইরকম? চিরকুটে বিকাশ নম্বর দিয়ে বৈদ্যুতিক মিটার চুরি, দুজন গ্রেপ্তার শিক্ষক নিয়োগে কেন ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করা দরকার পীরগঞ্জে শালবাগান থেকে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ

লেবাননের পাশে ‘পূর্ণ সমর্থন’ ফ্রান্সের, জানালেন ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 165 Time View

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, লেবাননের সঙ্গে ফ্রান্সের পূর্ণ সমর্থন রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ম্যাক্রোঁ জানান, হিজবুল্লাহর সিদ্ধান্তে শুরু হওয়া সামরিক উত্তেজনার পর লেবাননের সরকার সার্বভৌমত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ নিয়েছে, যা দেশটির জনগণের স্বার্থ রক্ষা করবে।

তিনি বলেন, গতকাল লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে তার কথা হয়েছে।

ম্যাক্রোঁ আরও জানান, বাস্তুচ্যুত মানুষের জন্য ফ্রান্স মানবিক সহায়তা অব্যাহত রাখবে। পাশাপাশি লেবাননের সশস্ত্র বাহিনী ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সমর্থন অব্যাহত থাকবে এবং আগামী কয়েক দিনের মধ্যে তাদের জন্য সাঁজোয়া যান সরবরাহ করা হবে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com