যুদ্ধ শুরুর আগেই ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে রাশিয়া
Reporter Name
Update Time :
Thursday, March 26, 2026
64 Time View
যুদ্ধ শুরুর আগেই ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে আসছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: সরাশিয়া ও ইরানের মধ্যে ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে। বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে জন হিলি জানান, যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, সংঘাতের পূর্বপর্বে মস্কো তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। তিনি আরও বলেন, ইরানের কর্মকাণ্ডের পেছনে ‘পুতিনের গোপন হাত’ রয়েছে এবং রাশিয়া এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধিতে পরোক্ষভাবে ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও স্পষ্ট করেছে। সূত্র: বিবিসি
96
আন্তর্জাতিক ডেস্ক:
সরাশিয়া ও ইরানের মধ্যে ‘আগ্রাসনের অক্ষ’ গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত শুরুর আগেই রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছে।
বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে জন হিলি জানান, যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সর্বশেষ মূল্যায়নে দেখা গেছে, সংঘাতের পূর্বপর্বে মস্কো তেহরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।
তিনি আরও বলেন, ইরানের কর্মকাণ্ডের পেছনে ‘পুতিনের গোপন হাত’ রয়েছে এবং রাশিয়া এই অঞ্চলের উত্তেজনা বৃদ্ধিতে পরোক্ষভাবে ভূমিকা রাখছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর এ মন্তব্য মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ আরও স্পষ্ট করেছে।