March 26, 2026, 10:08 pm
সর্বশেষ সংবাদ:
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও চুক্তির জন্য মিনতি করছে ইরান, বললেন ট্রাম্প ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি ইরানের হামলার মুখে ‘রিমোট ওয়ার্কে’ বাধ্য হচ্ছেন মার্কিন সেনারা ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলা অব্যাহত দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ কয়েক দিনের মধ্যেই জ্বালানি সংকটের মুখে পড়তে চলেছে ইউরোপ জিয়াউর রহমানের নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি! এবার বাব আল-মান্দেব প্রণালী অবরোধের হুমকি দিলো ইরান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারসহ জাতীয় স্মৃতিসৌধে আটক ৩

ইরানি ড্রোন ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : Thursday, March 26, 2026
  • 6 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানি ড্রোন মোকাবিলায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ইউক্রেন এবার মধ্যপ্রাচ্যের আকাশ সুরক্ষায় বড় ভূমিকা পালন করতে যাচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সৌদি আরব ও কাতারের মতো দেশগুলোতে বর্তমানে ইউক্রেনের বিশেষজ্ঞ দল অবস্থান করছে। তারা মূলত মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন হামলার ঝুঁকি কমাতে স্থানীয় বাহিনীকে কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে।

ফরাসি সংবাদপত্র ‘লে মন্ডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি প্রকাশ করেন যে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন সরাসরি কিয়েভের সাথে যোগাযোগ করেছে। তিনি স্পষ্ট করে বলেন, এই অঞ্চলে বর্তমানে যে পরিমাণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা ইরানের বড় মাপের ড্রোন হামলা পুরোপুরি নস্যাৎ করার জন্য যথেষ্ট নয়।

জেলেনস্কি আরও জানান, ইউক্রেন বর্তমানে এমন কিছু আধুনিক ইন্টারসেপ্টর বা ড্রোন বিধ্বংসী প্রযুক্তি নিয়ে কাজ করছে যা বড় ধরনের আক্রমণ রুখে দিতে সক্ষম। এর বিনিময়ে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে থাকা আকাশ প্রতিরক্ষা মিসাইল সহায়তা হিসেবে চেয়েছেন, যা বর্তমানে ইউক্রেনের জরুরি প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, তহবিলের অভাবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা শিল্প বর্তমানে মাত্র অর্ধেক সক্ষমতায় চলছে। পর্যাপ্ত অর্থায়ন পেলে তারা নিজেদের প্রয়োজনীয় ড্রোন উৎপাদনে আরও গতি আনতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com