July 1, 2026, 6:38 pm
সর্বশেষ সংবাদ:
ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

‘ইরান বোকা নয়, কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান’

Reporter Name
  • Update Time : Friday, March 27, 2026
  • 93 Time View
108

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে এবং চলমান সংঘাতে তারা কার্যত দুর্বল হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমরা ইরানকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এখন তাদের একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপর নির্ভর করছে।’

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ ধ্বংস করছে এবং তাদের প্রতিরক্ষা শিল্পভিত্তি ধ্বংস করে দিচ্ছে।

তিনি বলেন, ‘আমরা তাদের নৌবাহিনী, বিমানবাহিনী পুরোপুরি ধ্বংস করেছি এবং তাদের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও প্রায় ৯০ শতাংশ লঞ্চার নিশ্চিহ্ন করেছি।’

ইরানের নেতৃত্ব সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তারা বোকা নয়, তারা কিছু ক্ষেত্রে খুবই বুদ্ধিমান এবং তারা অসাধারণ আলোচক।’

তবে একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমি বলি তারা দুর্বল যোদ্ধা, কিন্তু ভালো আলোচক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com