July 1, 2026, 6:36 pm
সর্বশেষ সংবাদ:
ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ মানে ‘হরমুজ প্রণালী’ খুলে দিতে হবে: মার্কিন প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026
  • 95 Time View
107

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা এবং তেলের বিশ্ববাজারের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ বলে অভিহিত করেছেন।

রসিকতা করে ট্রাম্প বলেন, ‘‘ইরানকে অবশ্যই ‘ট্রাম্প প্রণালী’ খুলে দিতে হবে।’’ এরপর তিনি কিছুটা মজা করে ক্ষমা চেয়ে বলেন, ‘‘মাফ করবেন, আমি অত্যন্ত দুঃখিত, এটি একটি ভয়াবহ ভুল ছিল; ‘হরমুজ প্রণালী’ হবে।’’

তিনি আরও পরিষ্কার করে বলেন, ‘‘ফেক নিউজ মিডিয়া বলবে, ‘তিনি ভুলবশত এটা বলেছেন’— না, আমার সঙ্গে কোনো ভুল হয় না, খুব একটা তো নয়ই। তেমন কিছু হলে সেটা একটা বড় খবর হয়ে যেত।’’

শুক্রবার (২৭ মার্চ) মিয়ামিতে ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’-এ দেওয়া এক ভাষণে রসিকতা করে এসব কথা বলেন ট্রাম্প। যা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

ট্রাম্প এমন এক সময়ে হরমুজ নিয়ে রসিকতা করলেন; যখন প্রণালীটি যুদ্ধের অন্যতম প্রধান সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যুদ্ধটি দ্বিতীয় মাসে গড়াতে চললেও যুক্তরাষ্ট্র দাবি করছে যে তারা ইরানের সামরিক বাহিনীকে ‘পুরোপুরি ধ্বংস’ করে দিয়েছে।

প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহনের হরমুজ প্রণালী ইরান কার্যকরভাবে আটকে রাখায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও দামে ঐতিহাসিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।

সূত্র: সিএনবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com