ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরাইলের দাবি
Reporter Name
Update Time :
Monday, March 30, 2026
65 Time View
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরাইলের দাবি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারাখানা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে দাবি করেছে ইসরাইল। রোববার ইসরাইলের বিরশেবা এলাকায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ওই হামলা চালায় তেহরান। ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি। ইরানের হামলা: ইসরাইলি কারখানার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কাইরানের হামলা: ইসরাইলি কারখানার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ওই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে...
103
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কারাখানা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়ায়নি বলে দাবি করেছে ইসরাইল। রোববার ইসরাইলের বিরশেবা এলাকায় নিওত হোভাব শিল্পাঞ্চলে ওই হামলা চালায় তেহরান।
ইসরাইলের পরিবেশ সুরক্ষামন্ত্রী ইদিত সিলমান বলেন, ওই এলাকা ভালোভাবে পরিদর্শন করা হয়েছে। সেখানে কোনো বিপজ্জনক পদার্থ বা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাওয়া যায়নি।
ইরানের হামলা: ইসরাইলি কারখানার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কাইরানের হামলা: ইসরাইলি কারখানার বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার শঙ্কা
তিনি জানান, ওই এলাকার সড়ক খুলে দেওয়া ও কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ওই হামলার পর বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে কর্তৃপক্ষ আশপাশের বাসিন্দাদের বাড়ির ভেতরে সতর্ক থাকতে বলা হয়েছিল।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, শিল্পাঞ্চলে হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা