November 18, 2026, 7:39 am
সর্বশেষ সংবাদ:
৬০টির বেশি বই পড়ে ১১ বছরেই কিশোর পেল ১ কোটি ৬৫ লাখ টাকা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস রুজভেল্ট: ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ কি আবার শুরু হচ্ছে রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার

বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 134 Time View

ভারত বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ভারত বাংলাদেশিদের জন্য ভিসা স্বাভাবিক করবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ভিসা স্বাভাবিক করবে। দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, জনগণ থেকে জনগণের সম্পর্ক, এমনকি মেডিকেল ভিসা স্বাভাবিক করার জন্য ভিসা সহজীকরণ; মানে আগের জায়গায় ফিরে যাওয়া উচিত। তারা নিশ্চয়ই এটা করবে, আমাদের বলেছেও।’

শামা ওবায়েদ বলেন, দেশে জ্বালানি তেলের সংকট যেন না হয়, জ্বালানির মজুত যাতে বাড়াতে পারি– সে জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। যুদ্ধের কারণে নিয়মিত স্থানগুলো থেকে আমরা তেল সংগ্রহ করতে পারছি না। ফলে অন্য স্থান থেকে তেল সংগ্রহের কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিভিন্ন স্থান থেকে তেল সংগ্রহের অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, এপ্রিল মাসে আরও তেল আসবে। সৌদি আরব, ইন্দোনেশিয়া, ভারতসহ অন্যান্য দেশ থেকে তেল আসার কথা। মালয়েশিয়ার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, তাদের সঙ্গে আমাদের সমঝোতাও রয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানি নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্রগুলোর যেখান থেকে সহজে আমরা তেল আনতে পারব, সেখান থেকে আনব। আমরা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সব জায়গায় কাজ করছি।

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার বিষয়ে তিনি বলেন, রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন। কারণ তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে।

লিবিয়ায় মানব পাচার বন্ধের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, সব দেশেই আমাদের লোক বৈধভাবে যাবে, এটাই আমরা চাই। তবে সমস্যা হচ্ছে মানব পাচারে যারা জড়িত, তাদের আমাদের ধরতে হবে। লিবিয়ায় লোক যাবে, সব দেশেই লোক যাবে। তবে সমস্যা হচ্ছে, অসাধু লোকেরা এই সুযোগ নেয়। তাদের লাভের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করে, সেটাই আমরা বন্ধ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com