October 5, 2026, 12:43 pm
সর্বশেষ সংবাদ:
মানবতাবিরোধী অপরাধের মামলা: হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল আয়ের বড় অংশ যায় বাড়িভাড়ায়, কতটা বেড়েছে চার দিন পর কমল সোনার দাম রাশিয়ায় ল্যাবে টেস্টটিউব ভেঙে সংক্রমিত হয়ে কর্মীর মৃত্যু, ‘প্লেগ’ আশঙ্কায় কোয়ারেন্টাইনে ২ শতাধিক গাজায় নিহত ১৭০ সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলল ইসরাইল, নাকচ জাতিসংঘের জন্মহার বাড়াতে এবার জুটি খুঁজে দিচ্ছে সিঙ্গাপুর সরকার প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা সালমান মুক্তাদিরকে মারধরের চেষ্টা এবং রাষ্ট্রপতির সোফায় প্রধানমন্ত্রীর বসার নেপথ্যে কী? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করবে প্রশাসন, তদন্ত কমিটি গঠন

যুদ্ধবিরতি না, পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তি চাই: আরাঘচি

Reporter Name
  • Update Time : Thursday, April 2, 2026
  • 156 Time View

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য।

আরাঘচি বলেন, আমরা যুদ্ধবিরতি নয়, সম্পূর্ণ যুদ্ধের অবসান চাই– শুধু ইরানে নয়, গোটা অঞ্চলে। তাঁর এই মন্তব্যে বোঝা যাচ্ছে, ইরান কেবল তাৎক্ষণিক শান্তির চেয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো এসেছে, সেগুলোর কোনো জবাব এখনও দেয়নি তেহরান।

এমনকি কোনো পাল্টা প্রস্তাব বা শর্তও তারা উত্থাপন করেনি। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ থেকে বার্তা পেলেও সেটিকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছে না ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি প্রসঙ্গে আরাঘচি বলেন, এই জলপথ পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করছে, তাদের জন্য এটি বন্ধ। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, প্রয়োজনে স্থলযুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে তেহরান।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুলনামূলকভাবে কিছুটা নরম সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় সদিচ্ছা রাখে। তবে এর জন্য নির্দিষ্ট শর্ত পূরণ জরুরি– বিশেষ করে ভবিষ্যতে যেন এমন সংঘাত আর না ঘটে, সেই নিশ্চয়তা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তার সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ইরানের এই ঘোষণার পর আন্তর্জাতিক অর্থবাজারে ইতিবাচক প্রভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান হয়েছে। ডাও জোন্স সূচক ২.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,১৬৪ পয়েন্টে। একই সঙ্গে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৫ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক ৩.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের বক্তব্য নতুন কিছু না হলেও এটি সাম্প্রতিক কূটনৈতিক অচলাবস্থার প্রতিফলন। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে আত্মবিশ্বাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যৎ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com