August 30, 2026, 8:25 am
সর্বশেষ সংবাদ:
৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস গুম প্রতিরোধে বাংলাদেশে কী পরিবর্তন এসেছে? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হামলার অভিযোগে মামলা গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন

ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026
  • 130 Time View
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে ব্যাংক ও অফিসের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি বলেন, জ্বালানির সাপ্লাই লাইন ইনসিকিউরড।

অফিসের সময় ১ ঘণ্টা কমে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হবে। আর ব্যাংক চলবে ৯টা থেকে ৩টা পর্যন্ত। 

স্কুলের বিষয়ে রবিবার নির্দেশনা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, শিক্ষা যাতে এফেক্টেড না হয়, সেভাবে সময় কমানো হবে।

নাসিমুল গনি বলেন, সরকারি কোনো নতুন যানবাহন কেনা হবে না, কম্পিউটার কেনা হবে না।

অভ্যন্তরীণ প্রশিক্ষণ ৫০ শতাংশ কমানো হবে, বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ থাকবে। বিয়ে বা এ ধরনের অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না। 

দোকান ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধ হবে জানিয়ে তিনি বলেন, খাবার দোকান ও ফার্মেসি খোলা থাকবে, শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com