August 30, 2026, 7:32 am
সর্বশেষ সংবাদ:
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকা‌বিলায় সরকার ব্যর্থ হচ্ছে: মুফতী রেজাউল করীম শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬

জুলাইকে মনেপ্রাণে ধারণ করে বিএনপি: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 134 Time View

নিউজ ডেস্ক:
বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি আরও বলেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, সক্রিয় ও কার্যকর। জুলাই সনদ বাস্তবায়ন করবে সংসদ।

শনিবার (৪ মার্চ) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোট বাতিল হওয়া না– হওয়ার কোনো সম্পর্ক নেই। জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেটা জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। বিএনপি মনেপ্রাণে জুলাইকে ধারণ করে।

জ্বালানি তেলের সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের মূল্যবৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে খাল, নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল–জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।

১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদসহ জেলা– উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com