August 30, 2026, 7:19 am
সর্বশেষ সংবাদ:
শিল্প উদ্যোক্তাদের সরকারি সুযোগ কাজে লাগিয়ে উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান পাঁচ মৌসুম পর ঢাকা স্টেডিয়ামে ঘরোয়া ফুটবল, হোম হিসেবে চায় মোহামেডান কড়াইল বস্তিতে কবুতর ব্যবসার আড়ালে মাদকের কারবার, গ্রেফতার ৩ মাদক সেবন করায় বকাঝকা, সেই ক্ষোভে কোপানো হলো যুবদল নেতাকে ‎অনার্স ১ম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সূচি, যা বলল জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সংস্থায় ক্যারিয়ার গড়তে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ আয়োজন নাতিকে পাশের বাড়িতে পাঠিয়ে নারীকে ধর্ষণ, অভিযুক্ত যুবককে গণপিটুনি জবিতে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্সের আয়োজন গাজীপুর সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, আহত ৬ মৃত্যুর সময় ঋণের পাহাড়, এখন কোটি কোটি ডলারের মালিক মাইকেল জ্যাকসন!

র‌্যাব নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে: মহাপরিচালক

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 100 Time View

র‌্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, এই বাহিনী থাকবে কি বিলুপ্ত হবে, সেটি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের বিষয়। তিনি বলেন, ‘গত দেড় বছরে র‌্যাবের ভেতরে কোনো নেতিবাচক বা বিতর্কিত কর্মকাণ্ড ঘটেনি বললেই চলে। সরকার নির্ধারিত পথেই পেশাদারিত্বের সঙ্গে বাহিনী পরিচালিত হচ্ছে।’

রোববার (৫ এপ্রিল) দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সঠিক ও স্বচ্ছভাবে পরিচালিত হলে জনগণের কাছে বাহিনীর ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাবের মতো একটি সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে। তবে বাহিনীটি রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকেই তার কার্যক্রম পরিচালনা করবে।’

বর্তমান প্রশাসনের পক্ষ থেকে কাজ করার যে নির্দেশনা রয়েছে, সেটি তারা পালন করে যাবেন বলেও জানান তিনি।

বিগত দিনের কার্যক্রম নিয়ে বিচারিক প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন আহসান হাবীব পলাশ। তিনি জানান, বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত যে কোনো বিষয়ে বা তদন্তে র‌্যাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং স্বচ্ছতা বজায় রাখতে তারা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com