October 5, 2026, 3:07 pm
সর্বশেষ সংবাদ:
দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান হুতি নিয়ন্ত্রিত এলাকা উদ্ধারে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেনের, পাশে সৌদি প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রদীপ, প্রাইভেট কারে চলে যান পিচ্চি রাজা বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে চাকরি, নিয়োগ পেতে করুন আবেদন তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার হঠাৎ নায়িকার গালে হাত, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন আওয়ামী লীগের কারাবন্দী নেতার জন্য প্রত্যয়নপত্র দেওয়া বিএনপির সেই দুই নেতার পদ স্থগিত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে আজ যাচ্ছেন নাজমুল ইনুর মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল

ট্রাম্পের বেপরোয়া চাল পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি ইরানের স্পিকারের

Reporter Name
  • Update Time : Monday, April 6, 2026
  • 154 Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ট্রাম্পের সর্বশেষ হুমকির জবাবে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু যুদ্ধকে আরও বিস্তৃত করবে না, বরং গোটা মধ্যপ্রাচ্যকে ভয়াবহ সংঘাতে ঠেলে দেবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আপনার বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারের জন্য এক জীবন্ত নরকে পরিণত করছে। আর আমাদের পুরো অঞ্চল পুড়বে, কারণ আপনি নেতানিয়াহুর নির্দেশ অনুসরণে অনড় রয়েছেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘ভুল করবেন না, যুদ্ধাপরাধের মাধ্যমে আপনি কিছুই অর্জন করতে পারবেন না।’

ইরানের পার্লামেন্ট স্পিকারের ভাষায়, একমাত্র বাস্তব সমাধান হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং এই বিপজ্জনক খেলা বন্ধ করা।

এই প্রতিক্রিয়া এসেছে ট্রাম্পের সাম্প্রতিক কঠোর হুমকির পর। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন (পরে আরও ২৪ ঘণ্টা সময় বাড়িয়েছেন)। তিনি আরও হুমকি দেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘পুরো নরক’ নামিয়ে আনা হবে।

এর আগে ট্রাম্প ইরানের ব্রিজ, সেতু, কালভার্ট ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছিলেন। তেহরানের মতে, এ ধরনের বক্তব্য শুধু ইরান নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com