October 5, 2026, 6:08 pm
সর্বশেষ সংবাদ:
হাসিমুখে ফুলেল শুভেচ্ছা নিলেন শিক্ষক, কিছুক্ষণ পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০২ প্রাচীন দাঁত দেখে গবেষকেরা জানালেন, মানুষ সুপারি খেত ২৫ হাজার বছর আগে থেকেই ভিয়েতনামে ২৭০০ বিড়াল চুরির অভিযোগ, গ্রেপ্তার ১২ দুদকের মামলায় ছেলেসহ গ্রেপ্তার দেখানো হলো শাজাহান খানকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল, তদন্তে ডিবি আলোয় মস্তিষ্ক নিয়ন্ত্রণের কৌশল উদ্ভাবনে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১,৮০০; মৃত্যু ৩ স্পেনে আগাম নির্বাচনের ঘোষণা, বামপন্থী সানচেজ যুগের অবসান ঘটছে কি

হামলার পর আবার চালু সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন

Reporter Name
  • Update Time : Sunday, April 12, 2026
  • 122 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার পাইপলাইন ও আশপাশের জ্বালানি অবকাঠামোয় হামলার পর দেশটি তাদের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ কার্যক্রম পুনরায় চালু করেছে। খবর বিবিসির।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই হামলার ফলে প্রতিদিন প্রায় ৭ লাখ ব্যারেল তেল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল।

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনা শুরুর পর সৌদি আরব হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বাধ্য হয়, যেখানে তেল পরিবহন প্রায় স্থবির হয়ে পড়েছিল। বিকল্প হিসেবে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো শুরু হয়।

মন্ত্রণালয় আরো জানায়, গত সপ্তাহের হামলার পর উপকূলীয় মানিফা উৎপাদন কেন্দ্র পুনরায় সচল করা হয়েছে। তবে দেশের ভেতরের খুরাইস তেলক্ষেত্রে এখনো মেরামতের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com