July 1, 2026, 8:13 pm
সর্বশেষ সংবাদ:
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে নিহত ৩৩৭৫

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 77 Time View
110

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৭৫ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা দেশটির বিচার বিভাগের অধীনস্থ লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধানের বরাতে আজ রোববার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মাসজেদি জানান, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে ৩ হাজার ৩৭৫ জন শহীদের মরদেহ বৈজ্ঞানিক ও বিশেষায়িত পদ্ধতি ব্যবহার করে শনাক্ত করা হয়েছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৮৭৫ জন পুরুষ ও ৪৯৬ জন নারী রয়েছেন। তবে নিহত ব্যক্তিদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও শিশুর সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে, ইরানে সংবাদ পরিবেশনের ওপর বিধিনিষেধ থাকায় বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, তারা সরাসরি হামলার স্থানগুলোতে পৌঁছাতে পারছে না। ফলে ইরানের দেওয়া এই হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা তাদের পক্ষে সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com