April 13, 2026, 5:41 pm

পদ্মায় ধরা পড়ল সাড়ে ১০ কেজির কাতল, বিক্রি ১৩ হাজার ৬৫০ টাকা

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 7 Time View
13

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে আরিফ হালদারের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। যার দাম হয়েছে ১৩ হাজার ৬৫০ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের কলাবাগান এলাকায় মাছটি জেলের জালে ধরা পড়ে।

এ বিষয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটের মাছ বিক্রেতা মাছ ও ব্যবসায়ী মো. চান্দু মোল্লা যুগান্তরকে বলেন, সোমবার সকালের দিকে জেলের কাছ থেকে এক হাজার ৩০০ টাকা কেজি দরে কাতল মাছটি কিনে নিয়েছি। এখন কেজিতে ৫০ টাকা লাভ রেখে মাছটি বিক্রি করে দেব। তবে এতো বড় কাতলমাছ এখন আর নদীতে খুব একটা পাওয়া যায় না।

সকালে মাছটি আমার দোকানে আনতেই অনেক মানুষ মাছটি দেখতে ভিড় জমিয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com