November 18, 2026, 6:55 am
সর্বশেষ সংবাদ:
আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক চৌচির হাওর, বীজতলা তৈরি নিয়ে শঙ্কায় কৃষক বাণিজ্য সংস্কারের নতুন রূপরেখা এক্সপ্রেসওয়ে হচ্ছে ঢাকা-সিলেট, ব্যয় বাড়ছে ৪ হাজার কোটি সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস বিএনপি কার্যালয়ে হামলা মামলায় গাইবান্ধা জেলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক গ্রেপ্তার রাজধানীতে এক দিনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন গ্রেপ্তার রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস কোচ-খেলোয়াড় হিসেবে সাফ জিতে অনন্য ক্লাবে ভারতীয় কোচ

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2026
  • 134 Time View

ঢালিউড কুইন অপু বিশ্বাস। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি।

বিভিন্ন শোরুমের ফিতা কাটা থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের ব্র্যান্ড প্রমোশনে তাকে প্রায়ই দেখা যায়। এর বাইরে স্যোশাল মিডিয়ায় নিত্যনতুন লুকে ছবি পোস্ট করে ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান এই নায়িকা। যদিও কাজের বাইরেও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তার ব্যক্তিগত জীবন।

দীর্ঘ ক্যারিয়ারে চড়াই-উতরাই পেরোনো এই তারকা সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। সেখানে বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, ‘বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।’

ভবিষ্যতে নতুন করে ঘর বাঁধার কোনো পরিকল্পনা আছে কি না, এমন প্রশ্নের উত্তরে রহস্য জিইয়ে রেখে অপু বলেন, ‘এই মুহূর্তেই এমন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই।’

এর বাইরে বর্তমান সময়ের ট্রল ও সমালোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

অপু বিশ্বাস জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে তিনি মোটেও বিচলিত নন। বরং অধিকাংশ ক্ষেত্রে এসব তিনি এড়িয়ে চলেন এবং মাঝে মাঝে বেশ উপভোগও করেন।

২০০৮ সালের ১৮ এপ্রিল মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন নায়িকা। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ এই দম্পতির আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়। তাদের রয়েছে এক ছেলে সন্তান।

এর বাইরে সাক্ষাৎকারে শুটিং ফ্লোরের গল্পও উঠে আসে। আগের অপু বিশ্বাসই ভালো ছিল- এমনটা জানিয়ে নায়িকা বলেন, ‘প্রিভিয়াসে একটু বেশি বাচ্চা ছিলাম। ক্যামেরার সামনে কী বলে ফেলতাম, কী করে ফেলতাম… কারণ ইমোশনের জন্য ক্যামেরা না। ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়।’

গেল ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা প্রেক্ষাগৃহে আসেনি। তবে আসছে কোরবানির ঈদে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও এই সিনেমাটি নিয়ে এখনই কোনো স্পষ্ট কথা বলতে পারেননি ঢালিউড কুইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com