July 1, 2026, 6:05 pm
সর্বশেষ সংবাদ:
ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

লেবাননকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে কানাডা

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 70 Time View
92

লেবাননের চরম সংকটময় মুহূর্তে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে কানাডা। দেশটির সাধারণ মানুষের জন্য ৪০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ডলার) আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ট্রুডো সরকার। খবর আলজাজিরার।

লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এ অর্থ সরাসরি সরকারি খাতে না দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ফোনালাপে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ লেবাননের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানান। একইসঙ্গে তিনি লেবাননে ইসরাইলি বিমান হামলার নিন্দা জানিয়ে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, গত মার্চের শুরু থেকে লেবাননে ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে লেবাননের সাধারণ মানুষ চরম খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে, যা কাটিয়ে উঠতে এই সহায়তা বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com