October 3, 2026, 2:20 am
সর্বশেষ সংবাদ:
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 119 Time View
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদ বলেছেন, বাংলা ১২ মাসের নাম আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র… হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?

সম্প্রতি বাংলা ১২ মাসের নাম জিজ্ঞেস করলে এ উত্তর দেন তিনি।

মোসাদ্দেক বলেন, আমাদের হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের অনেক বড় বিজ্ঞ পণ্ডিত। তিনি একটা বই লিখেছিলেন, একটা প্রবন্ধ লিখেছিলেন, যে প্রবন্ধের নাম তিনি দিয়েছিলেন ‘তৈল’। এই ‘তৈল’ প্রবন্ধের আলোকে কতভাবে তৈল দেওয়া যায় তা নিয়ে লেখা।

এমন এমন বিষয় আছে যেটি হরপ্রসাদ শাস্ত্রী লিখে দিতে পারেননি, কিন্তু এদেশের মানুষ তৈলশিল্পকে উন্নতির শিখরে নিয়ে যেতে যেতে তারা এগুলো আবিষ্কার করে ফেলেছে। তারা যখন যে ক্ষমতায়, সে ফ্যাসিবাদী হোক বা স্বৈরাচারী হোক, তাকে তোষণ করার একটি মানসিকতা সমাজের কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় এবং এই তোষণ করার মাধ্যমে তারা কিছু কিছু হাসিল করতে চায়। 

তিনি আরো বলেন, পহেলা বৈশাখ হচ্ছে কখনো কৃষকের চোখের জল, কখনো কৃষকের মুখের হাসি।

১২ মাসের নাম জিজ্ঞেস করলে মোসাদ্দেক বলেন, আষাঢ়, জ্যৈষ্ঠ, শ্রাবণ, আশ্বিন, কার্তিক, পৌষ, মাঘ, অগ্রহায়ণ, ভাদ্র… হয়ে গেছে? হয়েছে? ফাল্গুন, ১২টা হয়েছে?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com