August 30, 2026, 2:49 am
সর্বশেষ সংবাদ:
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের বাল্যবিয়ে বন্ধ, ইউএনওর গাড়িতে হামলা করে বরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গুমের প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম রংপুরে ৪ খুন: ডিবি হেফাজতে সিদ্ধার্থের বাবা-ভাই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী ও প্রভাবমুক্ত ভোটের আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের পাশে চায় র‌্যাব যমুনায় সরকারি ওষুধ ফেলার চেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি আ.লীগকে যে দোষে বিদায় করেছি, বিএনপিও প্রায় সেই পথেই যাচ্ছে: গোলাম পরওয়ার ‘স্বাধীন তদন্ত ক্ষমতা না থাকলে গুম ও মানবাধিকার কমিশনের কোনো দরকার নেই’ নিজের গুম হওয়ার যে অভিজ্ঞতা বর্ণনা করলেন সালাহউদ্দিন আহমদ

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, April 25, 2026
  • 96 Time View

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম থাইল্যান্ডের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সাক্ষাৎকালে তিনি আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহতদের এবং হাসপাতাল কর্তৃপক্ষকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

এছাড়াও ফকির মাহবুব আনাম আহতদের সহায়তায় ব্যক্তিগত তহবিল হতে এক লাখ থাই বাথ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com