October 2, 2026, 1:37 pm
সর্বশেষ সংবাদ:
কাজ শেষে আর বাড়ি ফেরা হলো না ৭৪ বছরের আব্দুল মালেকের সিসিটিভি বন্ধ করে গির্জার ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরি, ডাস্টবিনে উদ্ধার শরীয়তপুরে দেড় হাজার কোটি টাকার বাঁধে ধস, পদ্মায় বিলীন ৪০ মিটার মিরপুরে সরকারি আবাসন প্রকল্পের লিফট ছিঁড়ে বাবা-ছেলেসহ গুরুতর আহত ৩ মিসরের পিরামিডে ঢুকলে কি অভিশাপ লাগতে পারে বিশ্বকাপে এবারই প্রথম হতে যাচ্ছে তিনটি ভারত-পাকিস্তান ম্যাচ, যদি… কাঁচি হাতে নরসুন্দর বাবলু, কাজের ফাঁকে ডুবে থাকেন বইয়ে গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ‘মদের গুদাম’ সিলগালা সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে ৮ শিক্ষার্থীর মৃত্যু মাদকের টাকার জন্য মাকে উত্ত্যক্ত করতেন তরুণ, ১০ মাস ১০ দিনের কারাদণ্ড

চৌদ্দগ্রামে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : Monday, April 27, 2026
  • 134 Time View
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি ও ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অনেক স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে। রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় স্বস্তির বৃষ্টির সঙ্গে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়া ও বজ্রপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।

 

জানা গেছে, উপজেলার কাশীনগর বাজারে ঝড়ের তীব্রতায় দেলুর হোটেলের সম্পূর্ণ টিনের চাল উড়ে গিয়ে পাশের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপরে বিলবোর্ড, গাছ পড়ে যানবাহন চলাচল সমস্যা সৃষ্টি হলে স্থানীয়দের সহযোগিতা যানচলাচল স্বাভাবিক রয়েছে।

 

উপজেলার উজিরপুর, কাশিনগর, কালিকাপুর, শুভপুর, বাতিসা ও কনকাপৈত ইউনিয়নে গাছ পড়ে রাস্তা চলাচল বন্ধ রয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস জানায়, কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের একাধিক দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com