August 28, 2026, 11:46 pm
সর্বশেষ সংবাদ:
মাদক সেবন-বিক্রিতে বাধা দেওয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম মিছিলের চেষ্টা, ধাওয়া দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধরলো পুলিশ দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি জামায়াত-এনসিপির লংমার্চ  আ.লীগের ফেরার পথ তৈরি করছে বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: মুফতি রেজাউল ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’ ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

Reporter Name
  • Update Time : Wednesday, April 29, 2026
  • 74 Time View

নিউজ ডেস্ক:
বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছন, বোতলজাত ভোজ্যতেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম প্রতি লিটার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার ৪০ টাকা ও প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com