July 1, 2026, 3:41 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইরানের সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, প্রয়োজনে পুনরায় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 79 Time View
98

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান সংঘাত নিরসনে দেওয়া সর্বশেষ প্রস্তাবে অসন্তোষ প্রকাশ করেছেন। শুক্রবার (১ মার্চ) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রস্তাবটি তার প্রত্যাশা পূরণ করতে পারেনি।

ইরানের অভ্যন্তরে গভীর বিভাজন সৃষ্টি এবং দেশটির নেতৃত্ব ‘সম্পূর্ণ বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তার ভাষায়, সেখানে তিন থেকে চারটি গোষ্ঠী রয়েছে, যারা সবাই কোনো না কোনোভাবে সমঝোতায় পৌঁছাতে চাইলেও পারস্পরিক মতবিরোধের কারণে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন,তাদের নেতৃত্বের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। এছাড়া কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, দেশটির সামরিক শক্তি মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্র এখনই সরে গেলে ইরানের পুনর্গঠনে দুই দশক পর্যন্ত সময় লাগতে পারে। তবে এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্তভাবে সন্তুষ্ট নয় বলে জানান তিনি।

পাকিস্তানের মধ্যস্থতা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটির প্রতি তার ‘অত্যাধিক সম্মান’ থাকলেও ইরানের সঙ্গে কার্যকর চুক্তিতে পৌঁছানোর সক্ষমতা নিয়ে তিনি সন্দিহান।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, প্রয়োজন হলে ভবিষ্যতে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি ।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি ইরান সংলাপ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয় না, তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আলোচনা অব্যাহত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরান তাদের সর্বশেষ প্রস্তাব পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে পাঠিয়েছে।

সূত্র: দ্যা জেরুজালেম পোস্ট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com