October 5, 2026, 8:06 pm
সর্বশেষ সংবাদ:
অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায় থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, দুই পর্যটক নিহত সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার পুলিশের খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২ নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর হাসিমুখে ফুলেল শুভেচ্ছা নিলেন শিক্ষক, কিছুক্ষণ পর ঢলে পড়লেন মৃত্যুর কোলে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়েতে ফাটল, তড়িঘড়ি গর্ত ভরাট, ঝুঁকি নিয়ে যান চলাচল

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : Monday, May 4, 2026
  • 103 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সোমবার (৪ মে) ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হরমুজ প্রণালিতে মার্কিন উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কতা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর সেখানে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে। এই অভিযানের লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কথা বলা হয়।

অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রবেশে বাধা দিয়েছে।

ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সূত্র: আল–জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com