October 3, 2026, 12:57 am
সর্বশেষ সংবাদ:
পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য ইরানের আশপাশে ৩ রণতরি, হাজারো সেনা ও এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক র‍্যানসমওয়্যার চক্রের নেতৃত্ব দিচ্ছে ১৬ বছরের এক কিশোর—ইউরোপে অভিযান লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বিশ্বে মৃত্যুর প্রধান কারণ ১০টি, শীর্ষে হৃদ্‌রোগ বিরল ডিমেনশিয়ায় এক পরিবারের হারিয়ে যাওয়ার করুণ কাহিনি ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪

নির্বাচনে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে সাবারিনাথন

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 103 Time View

তামিলনাড়ুর বিরুগামবাক্কম আসনে জিতেছেন সাবারিনাথন। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে।

সাবারিনাথনও তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়ার পথে আছেন। প্রথম নির্বাচনে জয়ী হওয়া টিভিকে বিধায়কদের তালিকায় তার নামও যোগ হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, টিভিকে ২৩৪ সদস্যের বিধানসভায় ১০০টির অনেক বেশি আসনে জয়ের পথে আছে। আর সেই আসনগুলোর একটি বিরুগামবাক্কম। এটি চেন্নাই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এই জয় শুধু রাজনৈতিক নয়, বরং আবেগঘন একটি ঘটনা হিসেবেও দেখা হচ্ছে।

দলের ভেতরে বিজয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ও ব্যক্তিগত যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এ ঘটনা তারই প্রকাশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজেন্দ্রনের ছেলে সবরিনাথন বিজয়ের প্রথম ছবি ‘নালাইয়া থিরপু’ থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা ও এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭ হাজার ৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

প্রশংসাপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সাবারিনাথন বলেন, ‘আমি এই জয়ে খুব খুশি এবং বিজয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, তিনি ডিএমকের অবসান ঘটিয়েছেন।’

তিনি আগে তেমন পরিচিত ছিলেন না, কিন্তু কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি আলোচনায় চলে আসেন। ভিডিওতে দেখা যায়, তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়ছেন। তখন অভিনেতা-রাজনীতিবিদ বিজয় এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে আলিঙ্গন করেন। এই আবেগঘন মুহূর্তই সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর তিনি ধীরে ধীরে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত জয়ী হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com