August 29, 2026, 11:23 pm
সর্বশেষ সংবাদ:
স্থানীয় ভোটে বিদ্রোহী প্রার্থী যেন না থাকে, সতর্ক করলেন তারেক রহমান রয়েল রিসোর্টের ঘটনা ছিল হত্যার নীলনকশা: মামুনুল হক চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেওয়া হয় নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী মাদক-বালুর বিরোধ নিয়ে যুবদল-শ্রমিকদল সংঘর্ষ, আহত ৬ ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা কমিটি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজদলের কর্মীর হাতে যুবদল নেতা খুন গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পাবে বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: ভূমিমন্ত্রী

নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই:ডা. জাহেদ উর রহমান

Reporter Name
  • Update Time : Tuesday, May 5, 2026
  • 86 Time View

নিউজ ডেস্ক:
নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব এখন অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর হাতেই।

আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে।

তারা নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করছে।’
সেনাবাহিনী নিজস্ব ক্ষমতায় গ্রেপ্তারসহ বিভিন্ন আইনগত পদক্ষেপ নিতে পারত, কিন্তু বর্তমানে তারা এসব কার্যক্রমে সরাসরি অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

অন্তর্বর্তী সরকারের আমলে কেন টিকা দেওয়া হয়নি তা খতিয়ে দেখবে সরকার। এ নিয়ে মন্ত্রণালয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি জানান, সরকারের নেওয়া কার্যক্রমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ। আগামী কয়েক দিনে শতভাগ লক্ষ্য অর্জন করবে সরকার।

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো পর্যবেক্ষণ নেই বলে জানিয়েছেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘এটি ভারতের অভ্যন্তরীণ নির্বাচন।

সেখানে যারা জনগণের ভোটে নির্বাচিত হবেন, তাদের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বজায় থাকবে। আমরা পশ্চিমবঙ্গকে আলাদাভাবে বিবেচনা করতে চাই না। দুই দেশের মধ্যে যেকোনো চুক্তি রাষ্ট্রীয় পর্যায়েই হয়।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com