October 5, 2026, 8:46 pm
সর্বশেষ সংবাদ:
ভাড়াটে খুনি দিয়ে চকরিয়ার ছাত্রদল নেতা জিশানকে হত্যা, বলছে পুলিশ দুই বছর বয়সে বাবাকে হারায়, মা অসুস্থ; জিপিএ–৫ পাওয়া সেঁজুতিকে যেন থেমে যেতে না হয় জুতায় ১৬ কোটি টাকার সোনা, বিমান বাংলাদেশের দুই কর্মী রিমান্ডে অন্ধকার কোণে পড়েছিল ৩০ ডলারের চিত্রকর্ম—বিক্রি হলো প্রায় ১৭ কোটি টাকায় থানচির পাহাড়ি সড়কে পর্যটকবাহী গাড়ি খাদে, দুই পর্যটক নিহত সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশি নিহত ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র বাংলাদেশের ‘মাস্টার’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার পুলিশের খুলনার ইনিংস ব্যবধানে জয়, তাইবুর-সাদিকের সেঞ্চুরি বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে নিহত ২

ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ

Reporter Name
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 158 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিতর্কিত পোস্টে নিজ দলের আইনপ্রণেতাদের মধ্যেই অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়েছে। পোস্টটিতে ট্রাম্প সতর্ক করে বলেন, আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। ট্রাম্পের এমন বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

যদিও প্রকাশ্যে খুব কম সংখ্যক রিপাবলিকান আইনপ্রণেতা এ বিষয়ে মন্তব্য করেছেন, তবে আড়ালে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। কংগ্রেসের প্রায় ১০০ সদস্যের রিপাবলিকান জোট ‘মেইন স্ট্রিট ককাস’-এর একটি বড় গ্রুপ চ্যাটে এ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত হাউসের তিনজন রিপাবলিকান সদস্যের বরাতে জানা যায়, ওই আলোচনায় এক আইনপ্রণেতা প্রশ্ন তোলেন— ইরানের সঙ্গে ব্যয়বহুল সংঘাতকে সমর্থন করতে যাদের সামনে যুক্তি তুলে ধরতে হচ্ছে, তাদের জন্য প্রেসিডেন্টের এমন বক্তব্য কতটা সহায়ক। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, ট্রাম্পের এ ধরনের কঠোর ভাষা দলের জন্য সুবিধাজনক হচ্ছে না।

এনবিসি নিউজকে এক রিপাবলিকান আইনপ্রণেতা বলেন, অনেকেই ভীষণ ক্ষুব্ধ ছিলেন।

অন্য এক সদস্য বলেন, ভোটাররা শেষ পর্যন্ত নিজের অর্থনৈতিক অবস্থার দিকেই তাকায়। গ্যাসের দাম না কমলে ইরান ইস্যুটি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com