July 1, 2026, 9:07 pm
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’ গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির

জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন : ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 56 Time View
81
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আশা করছি বাংলাদেশের পতাকাকে এই ছোট সোনামনিরা ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরবে।

শনিবার (৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই ও যারা অংশগ্রহণ করেছে তারা যেন ভবিষ্যৎ জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে- এটাই প্রত্যাশা।

প্রতিযোগিতায় যারা খুবই ভালো করবে তারা জাতীয় পর্যায়ে উন্নত ট্রেনিং পাবে এবং বিকেএসপিতে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে। 

প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জাতীয় যে স্টেডিয়াম আছে, সেটার নাম আমাদের প্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে করা হবে। সেখানে নতুন করে ফ্ল্যাডলাইট লাগানো হবে। রাজশাহীতে খুব দ্রুত টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক মানের ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে এসে রাজশাহীর খেলার মান আরো বৃদ্ধি করা হবে।

আমি আশা করছি রাজশাহীর বিভিন্ন স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com