October 3, 2026, 3:57 am
সর্বশেষ সংবাদ:
৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের

দীর্ঘদিনের মতবিরোধের জেরেই ভাঙল আবু ত্বহার দ্বিতীয় দফার সংসার

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 125 Time View

নিউজ ডেস্ক:

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয় দফায় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মাথায় তারা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাবিকুন নাহার জানান, পারিবারিক অশান্তি ও দীর্ঘদিনের মতবিরোধের জেরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় উভয় পক্ষই বিচ্ছেদের পথ বেছে নেয়। তিনি বলেন, “আমরা নতুন করে সংসার শুরু করার চেষ্টা করেছিলাম এবং দুই পরিবারও এতে ইতিবাচক সাড়া দিয়েছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু কারণে সম্পর্কটি আর টেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই আমাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।”

উল্লেখ্য যে, এর আগে একবার বিচ্ছেদের পর গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দম্পতি। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের মধ্যস্থতায় তাদের মধ্যে পুনর্মিলন ঘটলেও দ্বিতীয়বারের এই যাত্রাও দীর্ঘস্থায়ী হলো না।

আবু ত্বহা মুহাম্মদ আদনান দেশের তরুণ প্রজন্মের কাছে একজন পরিচিত বক্তা হওয়ায় তার ব্যক্তিগত জীবনের এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ইতিপূর্বে তাঁর নিখোঁজ হওয়া এবং পরবর্তীতে ফিরে আসার ঘটনাটিও দেশজুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। তবে এই বিচ্ছেদ নিয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com