August 28, 2026, 6:44 pm
সর্বশেষ সংবাদ:
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ওসি বললেন ‘কিছুই জানি না’ হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৫ শিশুর চেয়ারম্যানের আশ্বাসে প্রথম সংসার ছেড়ে বিপাকে শিক্ষিকা মক্কা প্রতিরক্ষা জোটে যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশের কী লাভ কী ঝুঁকি? ট্রাম্পের মিত্রদের ভোলবদল: যুক্তরাষ্ট্রে হবে কি ক্ষমতার পালাবদল? খাল দখল করে গোলাম দস্তগীর গাজীর কারখানা নির্মাণ, উদ্ধারে স্মারকলিপি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে কেন চায় ভারত? আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রিজভীর নামে ভুয়া ফেসবুক আইডি-পেজ, থানায় জিডি বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

বাংলাদেশে থাকা ‘অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে’ বহিষ্কার করা হোক: ইনকিলাব মঞ্চ

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 125 Time View

ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশে অবস্থানরত ‘অবৈধ ২৬ লাখ ভারতীয় নাগরিককে’ বহিষ্কারের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। একই সঙ্গে ভারতকে দেওয়া সব একপাক্ষিক সুবিধা বন্ধের দাবিও জানানো হয়।

সীমান্ত হত্যা প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, “২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মানুষকে সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। যা গড়ে প্রত্যেক ১২ দিনে একজনকে হত্যা করেছে।” তিনি বলেন, অনুপ্রবেশকারীদের বিষয়ে আইন থাকলেও ভারত সরকার তা মানছে না। একই সঙ্গে গত ৫০ বছর ধরে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া আশ্বাসও বাস্তবায়ন হয়নি বলে দাবি করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সীমান্তের পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতেও ভারত হস্তক্ষেপ করছে। এ বিষয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন, “একটি স্বাধীন সার্বভৌম দেশ কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে, এটা ভারত ঠিক করে দিচ্ছে।” তিনি এটিকে লজ্জাজনক বলে মন্তব্য করেন।

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ভারতীয় হাইকমিশনারকে তলব করে কৈফিয়ত চাওয়া। একই সঙ্গে ভারতীয় রাষ্ট্রের মদদে সংখ্যালঘু মুসলিম নিধন ও ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুরের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানোর দাবিও জানানো হয়।

সংগঠনটি ভারতকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে জাতিসংঘ ও ওআইসিতে জরুরি আলোচনা তোলার আহ্বান জানায়। পাশাপাশি সীমান্ত হত্যার ঘটনায় আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করার দাবিও জানানো হয়। এ ছাড়া বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের দাবিও তুলে ধরে ইনকিলাব মঞ্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com