July 1, 2026, 7:49 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 67 Time View
93

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেছেন, শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যাকাণ্ডের পর খুনিদের মোটরসাইকেলে রায়েরবাজার পর্যন্ত শনাক্ত করা গেছে। সুতারং আপনারা (সাংবাদিক) ধরে নিতে পারেন, আমরা মোটামুটি তাদের একটা ছকের ভেতর নিয়ে আসতে পেরেছি। আমরা একটি নির্দিষ্ট টার্গেট নিয়েই এগোচ্ছি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম আরও বলেন, এটি বর্তমানে তদন্তাধীন মামলা, তদন্তের স্বার্থে আসামিদের অবস্থান প্রকাশ করতে চাচ্ছি না। তবে আমরা চেষ্টা করছি। সবদিকই আমলে নিয়েছি। সবকিছু মাথায় রেখে কাজ করছি।

টিটন হত্যায় জড়িতরা দেশ ছেড়েছে কি না, জানতে চাইলে বলেন, আমরা মামলাটি তদন্ত করছি। এই অবস্থায় বলা যাবে না আসামি দেশে নাকি বিদেশে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন (৪২) নিহত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ২ নম্বরে ছিল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com