July 1, 2026, 12:20 pm
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত পরাজয় অনিবার্য: কট্টর ইসরায়েল-পন্থী রবার্ট ক্যাগ্যান

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 64 Time View
75

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নিও-কনজারভেটিভ তাত্ত্বিক এবং কট্টর ইসরায়েল-পন্থী হিসেবে পরিচিত রবার্ট ক্যাগ্যান ইরান ইস্যুতে ওয়াশিংটনকে চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র পূর্ণাঙ্গ পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে। আর এই পরিণতি এড়ানোর কোনো সুযোগ আমেরিকার নাই।

দ্য আটলান্টিকে প্রকাশিত নিবন্ধে তিনি অত্যন্ত হতাশাজনক চিত্র তুলে ধরে জানিয়েছেন, এই যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে পূর্বের স্থিতাবস্থায় ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের হস্তক্ষেপবাদী রাজনীতির অন্যতম রূপকার ক্যাগ্যান মনে করেন, এই সংঘাত আমেরিকার বিশ্বশক্তির ভিত নাড়িয়ে দিয়েছে।

ক্যাগ্যান তার বিশ্লেষণে উল্লেখ করেছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত হয়েছে। বিশ্ব রাজনীতিতেও তাদের অবস্থানকে সংহত করেছে। তার মতে, এই যুদ্ধ মার্কিন শ্রেষ্ঠত্ব প্রমাণের বদলে উল্টো ওয়াশিংটনকে একটি অনির্ভরযোগ্য এবং লক্ষ্য অর্জনে অক্ষম রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর কাছে উন্মোচিত করেছে।

এর ফলে চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষ রাষ্ট্রগুলো লাভবান হচ্ছে এবং বিশ্বজুড়ে আমেরিকার মিত্র ও শত্রু উভয় পক্ষই ওয়াশিংটনের এই ব্যর্থতাকে মাথায় রেখে তাদের ভবিষ্যৎ কর্মপন্থা সাজাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার মতো সীমিত বিকল্প অবশিষ্ট রয়েছে বলে ক্যাগ্যান মনে করেন। তিনি বর্তমান এই সংকটকে ১৯৪১ সালের পার্ল হারবার আক্রমণ বা ভিয়েতনাম যুদ্ধের মতো মার্কিন ইতিহাসের বড় বিপর্যয়ের সাথে তুলনা করেছেন। তবে তার আশঙ্কার জায়গাটি হলো, বিগত যুদ্ধগুলোর ক্ষতি কাটিয়ে উঠতে পারলেও এবার হয়তো সেই সক্ষমতা আর আমেরিকার থাকবে না। তিনি একে দাবা খেলার কিস্তিমাত পরিস্থিতির সাথে তুলনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।

পিবিএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাগ্যান এই যুদ্ধের পরিণাম নিয়ে ইসরায়েলকেও সতর্ক করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিপর্যয়কর প্রমাণিত হবে। কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ক্ষুণ্ণ হওয়ার সরাসরি প্রভাব পড়বে ইসরায়েলের ওপর এবং এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ইরান ও তার মিত্রদের অনুকূলে চলে যাবে। ক্যাগ্যানের মতে, ইরান এখন এমন এক কৌশলগত অবস্থানে রয়েছে যে তারা কোনো চুক্তির বিনিময়েই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছেড়ে দেবে না, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের দেওয়া কোনো প্রতিশ্রুতির ওপর আস্থা রাখা তেহরানের জন্য কঠিন।

সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com