October 3, 2026, 4:01 am
সর্বশেষ সংবাদ:
টাইগারদের সহকারী কোচ হলেন মালিবাংওয়ে মাকেতা ৪৩, ৪৪ ও ৪৮তম বিসিএস: গেজেটবঞ্চিত সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগের দাবি পিছিয়ে পড়েও ফ্রান্সের সঙ্গে ড্র ইতালির হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 175 Time View

১২ জুন শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। ৬ থেকে ১০ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো।

আসন্ন এই বিশ্বকাপের অংশ নেবে বাংলাদেশ নারী দলও। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে দুটি প্রস্তুতি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ দুটি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। ৬ জুন প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লাফবরায় স্থানীয় সময় বেলা তিনটায় হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রস্তুতি ম্যাচ। একই মাঠে ৯ জুন বাংলাদেশ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ ছাড়াও ইংল্যান্ডে যাওয়ার আগে স্কটল্যান্ডে একটি প্রস্তুতিমূলক সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।

১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১৭ জুন, অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ২০ জুন পাকিস্তান, ২৫ জুন ভারত ও ২৮ জুন সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com