October 3, 2026, 3:07 am
সর্বশেষ সংবাদ:
রাকসুর এক বছর: শিক্ষার্থীদের মৌলিক সমস্যা রয়েই গেছে ২২ বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ইংল্যান্ড ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আন্দোলনে ককরোচ জনতা পার্টি মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার: ছেলে বললেন, ‘ফেসবুক দেখে জাজ করেন’ বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই শিশুর হাত ধরে স্কুলে নিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও সেপ্টেম্বর মাসে হামলা, গ্রেপ্তার, আইনি হয়রানি ও হুমকির শিকার ৭০ সংবাদকর্মী পাকিস্তানে প্রথম ম্যাচেই বাজিমাত অনূর্ধ্ব-১৯ দলের খুবি শিক্ষার্থীদের নিয়ে ফেসবুকে পোস্ট, স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া গাজা-ইয়েমেনসহ ১২ সংকটে জাতিসংঘের ১৬ কোটি ডলার সহায়তা নিয়োগপত্র পেতে যাচ্ছেন ভিটেবাড়ি না থাকা সেই মিশন আচার্য

মানবতার সার্বজনীন মূল্যবোধ পদদলিত করছে ইসরায়েল: এরদোয়ান

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2026
  • 114 Time View

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল মানবতাবিরোধী অপরাধের মাধ্যমে মানবতার সার্বজনীন মূল্যবোধকে পদদলিত করছে।

‘ইউরেশিয়ায় শান্তির চাবিকাঠি: তুর্কি বিশ্ব’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছেন এরদোয়ান। সেখানে তিনি বলেন, বর্তমান বিশ্বের আঞ্চলিক সংঘাত ও সংকট বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্থিতিশীলতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, জ্বালানি সরবরাহ নিরাপত্তায় বিঘ্ন এবং আর্থিক অস্থিরতার কারণে বৈশ্বিক ব্যবস্থা এখন কঠিন পরীক্ষার মুখে রয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিও বিশ্ব ব্যবস্থার ভঙ্গুরতাকে আরও বাড়িয়ে তুলেছে বলে মন্তব্য করেন তিনি।

এরদোয়ান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ও বৈশ্বিক শাসন কাঠামোর দুর্বলতা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে এবং সংস্কারের প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়েছে।’

তিনি স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া তার ‘পৃথিবী পাঁচের চেয়ে বড়’ বক্তব্য আজ আরও বেশি প্রাসঙ্গিক।

গাজায় চলমান মানবিক বিপর্যয় আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতাকে উন্মোচিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com