July 1, 2026, 11:20 am
সর্বশেষ সংবাদ:
ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা স্বাধীনতার বিরোধিতার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হবে ব্যাংকিং খাত: জামায়াত এমপি জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই: আখতার হোসেন

চলতি মাসের ১৯ তারিখে চীন সফরে যাবেন পুতিন

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 34 Time View
39

আন্তর্জাতিক ডেস্ক:
আগামী ১৯ ও ২০ মে চীন সফরে যাচ্ছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসন্ন এই সফরে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। শনিবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।

ভূ-রাজনীতিতে এখন ‘বার্নিং-টপিক’ যুক্তরাষ্ট্র-ইরান-ইসরায়েল যুদ্ধ। অন্যদিকে, ইসলামিক প্রজাতন্ত্রের ‘হিডেন-অ্যালাই’ রাশিয়া ও চীন। যুদ্ধে সুবিধাজনক পজিশনে ‘না’ থাকায় অনেকটা আত্মসমর্পণ করে চীন সফর শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সাথে নিয়ে গিয়েছিলেন এক ঝাঁক বিলিয়নিয়ারদের। বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম দাবিও করেছেন, ঘটা করে দলবল নিয়েও চীন থেকে খালি হাতেই ফিরেছেন ট্রাম্প।

এদিকে, ট্রাম্পের সফর শেষ হতে না হতেই চীনে সফরের ঘোষণা দিয়েছে মস্কো। পুতিন-শি’র বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে যে বেশ গুরুত্বপূর্ণ, সে কথা আর বলার অবকাশ রাখে না।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া ও চীনের মধ্যে ‘সুপ্রতিবেশী ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তি’র ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। দুই দেশের সম্পর্কের ভিত্তি হিসেবে বিবেচিত এই চুক্তিকে সামনে রেখেই আলোচনায় গুরুত্ব পাবে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত অংশীদারত্ব।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা, কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার উপায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করবেন দুই নেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও সংক্ষিপ্ত এক বার্তায় পুতিনের আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানির বড় আমদানিকারকদের মধ্যে রয়েছে চীন। ফলে জ্বালানি সহযোগিতাও এবারের বৈঠকে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ইরান ইস্যুতো আছেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com