July 1, 2026, 7:45 pm
সর্বশেষ সংবাদ:
এবার ঢাকা থেকে সারা দেশের এইচএসসি পরীক্ষা মনিটরিং করা যাবে পরবর্তী সেনাপ্রধান কে? আলোচনায় চার লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়:জামায়াত আমির রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষের ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

নবম পে-স্কেল বাস্তবায়নে প্রস্তুতি, পূর্ণ সুবিধা পেতে লাগতে পারে ২০২৯ সাল

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2026
  • 50 Time View
56

নিউজ ডেস্ক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত ‘নবম জাতীয় পে-স্কেল’ বাস্তবায়নের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামোর প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হতে পারে।

তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নতুন পে-স্কেলের পূর্ণাঙ্গ সুবিধা কার্যকর হতে ২০২৯ সাল পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

একসঙ্গে বড় অঙ্কের আর্থিক চাপ এড়াতে সরকার নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখার বিষয়ে কাজ চলছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হতে পারে। পরে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পর্যায়ক্রমে সমন্বয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ বেতন কাঠামো কার্যকর করা হবে।

প্রস্তাবিত এই পে-স্কেলের আওতায় প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ পেনশনভোগী উপকৃত হবেন বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতারা বলছেন, ২০১৫ সালে অষ্টম পে-স্কেল কার্যকরের পর গত এক দশকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তাদের মতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও উচ্চ মুদ্রাস্ফীতির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে পড়েছেন। তাই আগামী বাজেটের আগেই ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’-এর চূড়ান্ত গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলের তালিকা (২০২৬)

নিচে গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন স্কেলের একটি সম্ভাব্য তালিকা তুলে ধরা হলো (চূড়ান্ত গেজেট অনুযায়ী এটি পরিবর্তিত হতে পারে)
গ্রেড প্রস্তাবিত বেতন স্কেল (টাকা)
গ্রেড ১ ১,৬০,০০০ (নির্ধারিত)
গ্রেড ২ ১,৩২,০০০ – ১,৫৩,০০০
গ্রেড ৩ ১,১৩,০০০ – ১,৪৮,৮০০
গ্রেড ৪ ১,০০,০০০ – ১,৪২,৪০০
গ্রেড ৫ ৮৬,০০০ – ১,৩৯,৭০০
গ্রেড ৬ ৭১,০০০ – ১,৩৪,০০০
গ্রেড ৭ ৫৮,০০০ – ১,২৬,৮০০
গ্রেড ৮ ৪৭,২০০ – ১,১৩,৭০০
গ্রেড ৯ ৪৫,১০০ – ১,০৮,৮০০
গ্রেড ১০ ৩২,০০০ – ৭৭,৩০০
গ্রেড ১১ ২৫,০০০ – ৬০,৫০০
গ্রেড ১২ ২৪,৩০০ – ৫৮,৭০০
গ্রেড ১৩ ২৪,০০০ – ৫৮,০০০
গ্রেড ১৪ ২৩,৫০০ – ৫৬,৮০০
গ্রেড ১৫ ২২,৮০০ – ৫৫,২০০
গ্রেড ১৬ ২১,৯০০ – ৫২,৯০০
গ্রেড ১৭ ২১,৪০০ – ৫১,৯০০
গ্রেড ১৮ ২১,০০০ – ৫০,৯০০
গ্রেড ১৯ ২০,৫০০ – ৪৯,৬০০
গ্রেড ২০ ২০,০০০ – ৪৮,৪০০

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © dainikkhobor.com
Theme Dwonload From ThemesBazar.Com